আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে আটক বাংলাদেশি যুবক

ঠাকুরগাঁওয়ের নাগর ভিটা সীমান্তের ৩৭৬-৪ নম্বর মেইন পিলার এলাকা হামিদ নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে বিএসএফ ।

বিজ্ঞাপন

বিজিবী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে বৃষ্টিতে নাগর ভিটা সীমান্তের ৩৭৬-৪ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় সীমান্তের নোম্যান্স ল্যান্ড পেরিয়ে ভারতের ১০০ মিটার ভেতর থেকে তাকে আটক করে বিএসএফ ।

আটক মো. আব্দুল হামিদ (৩২) জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের সমির নগর বাদাম বাড়ি এলাকার মো. জাহিদুর রহমানের ছেলে।

ঠাকুরগাঁও বিজিবি ৫০ বিজিবির সিইও তানজির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটক বাংলাদেশি যুবককে ফেরতের চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকের জন্য পত্র দেয়া হয়েছে ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন