হত্যাচেষ্টা মামলায় রংপুরে আ’লীগ নেতা নেছার আহমদ গ্রেপ্তার

হত্যাচেষ্টা মামলায় রংপুরে আ’লীগ নেতা নেছার আহমদ গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা নেছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নেছার রংপুর মহানগরীর ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেড ক্লার্ক।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নেছারের নামে আরপিএমপি এবং তাজহাট থানায় ১৪৩/১৪৭/৩২৬/৩০৭/১১৪ ধারায় পেনাল কোডে মামলা রয়েছে, যা গত বছরের ২৪ অক্টোবর দায়ের করা হয়। অভিযান পরিচালনার সময় পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

তাজহাট থানার ওসি শাহ আলম সরদার জানান, গ্রেপ্তার নেছার আহমেদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন-পরবর্তী হত্যাচেষ্টা মামলা রয়েছে। তিনি এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন