নীলফামারীর জলঢাকা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় কৃষকশক্তির আয়োজনে অনুষ্ঠিত হয় কৃষক শুনানি।
রোববার বিকেল ৫টায় স্থানীয় মনছারের ঘাটে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের মিডিয়া উপ-কমিটির প্রধান সারোয়ার তুষার, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, জাতীয় যুবশক্তির সভাপতি তরিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) জলঢাকার সন্তান আবু সাঈদ লিয়ন।
সমাবেশে এমপি আখতার হোসেন বলেন, কেবল সংবিধান সংশোধন কমিটির বৈঠক বা মিটিং ডেকে বর্তমান সংকটের কোনো সুরাহা হবে না। এটি আরও দীর্ঘায়িত হবে। তিনি গণভোটের রায় বাস্তবায়নের জন্য দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান। সমাবেশে কৃষকদের চরম ভোগান্তি, সারের সংকট এবং কৃষি খাতের নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ জানানো হয়।
কৃষক শুনানিতে আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মজিদ, যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল ইসলাম সানা সদস্যসচিব কামরুল ইসলাম, যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান নয়ন, জাতীয় শ্রমিক শক্তির যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সালসহ জেলা এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তির স্থানীয় নেতৃবৃন্দ।
জাতীয় কৃষক শক্তির আহ্বায়ক সাঈদ উজ্জ্বলের সভাপতিত্বে কৃষক শুনানির সঞ্চালনা করেন জাতীয় কৃষকশক্তির সদস্যসচিব গোলাম মোর্তোজা সেলিম।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

