আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুড়িগ্রামে জামায়াত আমির

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব

আমার দেশ অনলাইন

আমরা ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব
ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কথা দিচ্ছি ক্ষমতায় গেলে কর্মস্থলে মা-বোনদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করব। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রামের নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমার আইডি হ্যাক নিয়ে একটি দল অপ্রচার চালাচ্ছে। কিন্ত সত্য প্রমাণিত হয়েছে। ইতোমধ্যে আইডি হ্যাকের এক কালপিটকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি। আমরা তোমোদের নিয়ে এগিয়ে যাবো। কোউ আমাদের থামাতে পারবে না।

তিনি বলেন, গত ৫৪ বছরে কুড়িগ্রামের নদী শাসনের জন্য কেউ কাজ করেনি। সবাই চুরি করেছে। শুধু চুরি করেনি বিদেশ টাকা পাচার করেছে। আাপনাদের কথা দিচ্ছি পাচারকারীর গালার ভেতরে হাত দিয়ে টাকা বের করে আনবো। উত্তর বঙ্গকে আমরা কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন