প্রতিমা বসানোকে কেন্দ্র করে

ঠাকুরগাঁওয়ে রসিক জিও মন্দিরে সনাতনধর্মী ও ইস্কনপন্থিদের সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে রসিক জিও মন্দিরে সনাতনধর্মী ও ইস্কনপন্থিদের সংঘর্ষ
ছবি: আমার দেশ

ঠাকুরগাঁয়ের ভুল্লি উপজেলায় আউলিয়াপুর ইউনিয়নের সিকদারহাট এলাকায় শ্রীশ্রী রসিক মন্দিরে সনাতন ও ইস্কন ধর্মালম্বীদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সনাতন ও ইস্কনপন্থিরা নিজ নিজ প্রতিমা বসানোকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যান। কার প্রতিমা দিয়ে পূজা-অর্চনা হবেÑএই নিয়ে দ্বন্দ্বে সূত্রপাত।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি সাময়িক শান্ত হলেও এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার দিন গিয়ে রাতেও সমাধান না হওয়ায় শুক্রবার সকালে উভয় পক্ষকে নিয়ে প্রশাসন সমাধানের চেষ্টা করছে। এদিকে এলাকায় সংঘর্ষের কারণে সনাতন ধর্মলম্বী ও ইস্কনপন্থিদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ওই মন্দিরে ইস্কনপন্থিরা আধিপত্য বিস্তার করে। সে সময় সংঘর্ষে ফুলবাবু নামে একজন নিহত হযন। দীর্ঘ ১৫ বছর এই মন্দিরে পূজার সময় ১৪৪ ধারা জারি করা হয়। তবে প্রশাসনের হস্তক্ষেপে গত বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে ভুল্লি থানার অফিসের ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, প্রতিমা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষ সূত্রপাত। প্রশাসন দুই পক্ষকে নিয়ে সমঝতার চেষ্টা করছে। এবার দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়াকে কেন্দ্র করে সংশয় প্রকাশ করছে স্থানীয়রা।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন