পাওনা টাকার জন্য বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন

পাওনা টাকার জন্য বৃদ্ধকে শিকলে বেঁধে নির্যাতন

কুড়িগ্রামের চর রাজিবপুরে পাওনা টাকার জন্য খোকন নামে এক বৃদ্ধকে শিকল দিয়ে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে এক ভাঙারি ব্যবসায়ীর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাওনা টাকা পরিশোধ না করায় ওই বৃদ্ধকে ভাঙারি ব্যবসায়ী মুরাদের বাড়িতে আটকে রাখা হয়। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ওঠেছে। তাকে তিন দিন শিকলবন্দি করে রাখা হয়েছিল।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম জানান, তাকে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন