আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

বাংলাদেশের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিমানবন্দর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে নেপাল।

রোববার সকালে রাজধানীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তরে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এ আগ্রহের কথা জানান।

বিজ্ঞাপন

বৈঠকে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আলোচনায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। নেপালের পক্ষ থেকে বাংলাদেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করা হয়।

রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করা হলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে। এতে দুই দেশের মধ্যে পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

এ ছাড়া ঢাকা-কাঠমান্ডু রুটে বিমান ভাড়াকে যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়েও আলোচনা হয়। উভয় দেশ পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করে।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালের সঙ্গে বিমান ও পর্যটন খাতে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন