পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত, ১০ জনকে নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত, ১০ জনকে নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ

পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইনের ৩০ ঘণ্টা অতিবাহিত হওয়ার পরও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিজিবি-বিএসএফ।

ফলে শুক্রবার ভোর ৬টা থেকে ওই নারী পুরুষরা সবাই শুন্যরেখায় ভারতীয় অংশে অবস্থান করছে। এদের মধ্যে শিশু ৩ জন, নারী ২ জন ও পুরুষ রয়েছে ৫ জন।

বিজ্ঞাপন

এর আগে গতকাল গতকাল শুক্রবার ভোর রাতে জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি প্রধান-পাড়া সীমান্তে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবি ও স্থানীয়দের বাধার পর ভারতের শূন্য রেখায় আটকা পড়েন তারা৷

এদিকে গতকাল দুই দফায় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হলেও কোন সিদ্ধান্ত নিতে পারেননি। তবে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু তারা ভারত থেকে এসেছে ভারতীয় শূন্য রেখা অবস্থান করছে তাই তাদের বাংলাদেশের প্রবেশ করতে দেওয়া হবে না বা গ্রহণ করা হবে না।

পুশইন হওয়া শিশু ওই ১০ নারী পুরুষ মানবতের সময় পার করছেন। গতকাল শুক্রবার দিনভর প্রখর রৌদ্র ও রাতভর ঝড় বৃষ্টিতে তারা সেখানেই অবস্থান করছেন। তারা কৃষি জমির পানির মধ্যে বসে রয়েছেন৷ তারা না খেয়ে দিন রাত্রি পার করছেন। তবে বিজিবির পক্ষ থেকে শুকনো খাবার দেওয়া হলেও বিএসএফের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হচ্ছে না।

শনিবার দুপুরে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে সাফ জানিয়ে দেয়া হয়েছে অবৈধ ভাবে পুশইন কৃত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশের কোন সুযোগ নেই।

তাদের ফেরত নিয়ে আন্তর্জাতিক আইন মোতাবেক তাদের পরিচয় নিশ্চিত করে ফেরত পাঠানোর অনুরোধ করেন ৫৬ বিজিবির অধিনায়ক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন