পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঠাকুরগায়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দানাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত রফিকুল ইসলাম সলিমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সোলার পাম্প চালু করার সময় বিদ্যুতের সাথে জড়িয়ে পড়ে রফিকুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...