এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নীলফামারীর কিশোরগঞ্জের ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কিশোরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে সভাপতি আল মোজাহিদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আফরান বিপ্লবের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো. নুরুল হুদা। আমন্ত্রিত
অতিথি ছিলেন নীলফামারী-৪ আসনে জামায়াতের প্রার্থী জেলা আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমির মো. আব্দুর রশিদ শাহ্, নীলফামারী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তাজমুল হাসান।
সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, ডা. মেহেদী হাসান নেবেল প্রমুখ। সংবর্ধনায় ইসলামী সংগীত পরিবেশ করেন শিবিরের
সাথী মোজাহিদ।
বক্তারা বলেন, জুলাই-আগস্টের চেতনাকে লালন করে তরুণ ও মেধাবীদের দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তোমরাই আগামীর দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ-বৈষম্যমুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে। তাই তোমাদের সৎ, আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক
নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।
পরে কিশোরগঞ্জ উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ১৭৮ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় ক্রেস্ট ও উপহার সামগ্রী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

