গত প্রায় দশ দিন ধরে দিনের বেশিরভাগ সময় বৃষ্টিপাত হাওয়ায় গাইবান্ধায় ইরিবোরো ধানের মাড়াইকাজ নিয়ে বেকায়দায় পড়েছেন কৃষক। নিম্ন এলাকায় পানি জমে যাওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। অপরদিকে অতি বর্ষণের কারণে জমি থেকে কেটে আনা ধান মাড়াই করতে না পারায় ধান গজিয়ে নষ্ট হচ্ছে।
জেলার বিভিন্ন উপজেলার কৃষকরা জানান, আগাম জাতের চিকন ধান মাড়াই করে ঘরে তোলা শেষ হলেও হাইব্রিডসহ দেরিতে রোপণ করা যেসব জমির ধান এখনো পাকা শেষ তা কেটে আনার আগেই অধিক বৃষ্টিপাতের কারণে জমিতে পানি জমে গেছে। অনেক জমির ধান ডুবে গেছে।
জেলার সাঘাটা, গোবিন্দগঞ্জ, ফুলছড়ি, পলাশবাড়ীসহ বিভিন্ন এলাকার নিম্ন অঞ্চলে কৃষকের পাকা ধানের জমিতে পানি আটকে গেছে। বিশেষ করে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার অন্তত ২০টি গ্রামের কৃষক ডুবে যাওয়া পাকা ধান নিয়ে বিপাকে পড়েছেন। এছাড়াও কেটে আনা ধান মাড়াই করতে না পেরে ধান উঠানেই গজানো শুরু হয়েছে। এসব ধান নষ্ট হওয়ার উপক্রম হয় একায়দায় পড়েছেন কৃষকরা।
সাঘাটার আইনুল হক ও আজিজুর রহমান জানান, কষ্টের ফসল মাড়াই করতে পারছি না বৃষ্টিপাতের কারণে।
এ ব্যাপারে সাঘাটা উপজেলা কৃষি অফিসার সাদেকুজ্জামান জানান, বর্ষণে পানি আটকে যাওয়া উপক্রম জমিগুলোতে আগাম ধান লাগানোর পরামর্শ আমরা আগে থেকেই দিয়ে থাকি। তারপরও পরিবেশগত নানা কারণে নিম্ন অঞ্চলের কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

