সৈয়দপুরে শিল্পমেলায় র‍্যাফেল ড্র ও লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

সৈয়দপুরে শিল্পমেলায় র‍্যাফেল ড্র ও লটারি বন্ধের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসের ফেয়ার পার্কে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় র‍্যাফেল ড্র, লটারি, জুয়া ও অশ্লীলতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে 'সচেতন জনতা সৈয়দপুর'।

বিজ্ঞাপন

রোববার দুপুরে শহরের রংপুর রোড জামে মসজিদ প্রাঙ্গণ থেকে সংগঠনটির ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পাঁচমাথা মোড়ে প্রতিবাদ সমাবেশ করে। এসময় তারা ৪৮ ঘন্টার মধ্যে এসব অনৈতিক কাজ বন্ধ করতে আলটিমেটাম দেন।

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মো. নুরুল হুদা, সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, শিক্ষক ও সাংবাদিক শাহাবাজ উদ্দিন, জামে আরাবিয়া মাদরাসার মুহতামিম ইলিয়াস রিয়াজী, নয়াবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জিল্লুর রহমান প্রমুখ। এসময় কর্মসূচীতে সংহতি প্রকাশ করে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান, শান্তিপূর্ণভাবে দাবি উত্থাপন এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার পরও মেলায় র‍্যাফেল ড্র, লটারি ও বিতর্কিত কার্যক্রম বন্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এর আগে গত ৬ জুলাই 'সচেতন জনতা সৈয়দপুর'-এর সভাপতি গোলাম রব্বানীর স্বাক্ষরিত একটি স্মারকলিপি নীলফামারী জেলা প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। পরে ১১ জুলাই একই দাবিতে স্থানীয় তামান্না মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন