ঘাতক ট্রাক কেড়ে নিল অষ্টম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর প্রাণ


ঘাতক ট্রাক কেড়ে নিল অষ্টম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর প্রাণ
ছবি: আমার দেশ

ফটোকপি করতে গিয়ে আর বাড়িতে ফেরা হলো না অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হুমায়ুন কবিরের। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তার। ঘাতক ট্রাক এবং ট্রাকের চালক ও হেল্পারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্ৰাম ধরেয়ার বাজার এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এই শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়।‎ ‎

নিহত হুমায়ুন কবির (১৫) খামারগাড়া গ্ৰামের আতিকুল ইসলামের ছেলে। সে রণচণ্ডী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ‎ ‎

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, রণচণ্ডী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী হুমায়ুন কবির বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিকেলে সে বাড়ি থেকে নোট ফটোকপি করার জন্য ধরেয়ার বাজার যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

এ ঘটনায় ঘাতক ট্রাক, ট্রাকের চালক ও হেল্পারকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্ত করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ‎ ‎

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক, ড্রাইভার, হেল্পারকে আটক করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন