তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডাহুক নদীতে গোসল করতে নেমে মুন্নাফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে উপজেলার রওশনপুর এলাকার বালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে। নিহত মুন্নাফ ওই এলাকার তাজিমুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে ডাহুক নদীতে গোসল করতে যায় মুন্নাফ। গোসলের একপর্যায়ে গর্তে পড়ে সে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা বিষয়টি টের পেয়ে উদ্ধারের চেষ্টা চালায়। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন