ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) নির্বাচনি আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা জামায়াতের সূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ সফল চেয়ারম্যান, দীর্ঘদিন কারাবন্ধী থাকা জননেতা অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) সঙ্গে পলাশবাড়ী স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার পৌরশহরের বিসমিল্লাহ্ প্লাজার দ্বিতীয়তলায় দি ইবনে সিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিদ্যমান সমস্যা, উন্নয়ন চাহিদা, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও তথ্য প্রাপ্তির প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকদের খোলামেলা প্রশ্নের জবাবে তিনি সাবলীল ভাষায় গঠনমূলক উত্তর দেন।
মাও. নজরুল ইসলাম লেবু সাংবাদিকদের বলেন, ‘দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ হবে। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সাংবাদিকদের মেধা, পরামর্শ ও সহযোগিতা ছাড়া মানুষের কল্যাণ নিশ্চিত করা যাবে না।’ দলমত নির্বিশেষে পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার সকল মানুষের মধ্যে সততা ও ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে চান তিনি।
প্রশাসন হবে ঘুষ ও দুর্নীতিমুক্ত, সমাজ হবে বৈষম্যহীন, এমন প্রত্যয়ের কথাও ব্যক্ত করেন তিনি। সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ জনপদে পরিণত করার অঙ্গীকারও তার বক্তব্যে উঠে আসে।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির পরিকল্পনার কথা। স্বাস্থ্যখাত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করে আধুনিক হাসপাতাল রুপান্তর করা হবে।
জনগণের ন্যায় সংগত অধিকার নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কাজেই তিনি সাংবাদিকদের পাশে পেতে চান। তিনি তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং কিশোর গ্যাং নির্মূল করতে সর্বোচ্চ ভূমিকা রাখবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মাও. একরামুল হক, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুফ আল কারযাভী, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জোবায়ের হোসেন, পলাশবাড়ী পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী তাজুল ইসলাম মিলন, পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী তাহেরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

