করতোয়ার বাঁধে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

করতোয়ার বাঁধে ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

গত কয়েক দিনের ভারী বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের চক রহিমাপুর গ্রামের পয়েন্টে করতোয়া নদীর বাঁধের ভাঙন দেখা দিয়েছে। এই ভাঙনরোধে ২৯ লাখ টাকা ব্যয়ে ৮ হাজার জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের নির্দেশনায় গতকাল রোববার দুপুরে নদীতে জিও ব্যাগ ফেলে ডাম্পিং কাজের উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-বিভাগীয় প্রকৌশলী(এস.ডি) জুলফিকার আলী।

পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-সহকারী প্রকৌশলী রুবেল মিয়া, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাপমারা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেলাল হোসেন, সংসদ সদস্যের প্রতিনিধি আনোয়ারুল ইসলাম আকন্দ, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু এবং চক রহিমাপুর গ্রামসহ নদীর তীরবর্তী বাঁধ এলাকার আশপাশের কয়েকটি গ্রামের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার আলী বলেন, পানির প্রবাহিত স্রোতে করতোয়া নদীর বাঁধের ভাঙন ঠেকাতে চকরহিমাপুর গ্রামের পয়েন্টে ৫শ'টি বালু ভরাট জিও ব্যাগ ওজন চেক করে মার্কিং করা হয়েছে এবং অবশিষ্ট জিও ব্যাগগুলো পর্যায়ক্রমে জরুরিভাবে বাঁধের ভাঙনের স্থানে ফেলা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন