ক্লিকেই ঘরে বসে ভূমি সেবা

ক্লিকেই ঘরে বসে ভূমি সেবা

রোববার বিকেলে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন এবং জনসচেতনতামূলক সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় এসব কথা উঠে এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক বলেন, কোনো ভূমি সেবা গ্রহণকারীকে আর অফিসমুখী হতে হবে না। তবে অধিকার বিষয় সচেতন, কী পদ্ধতি ও কিভাবে সেবা ঘরে বসে নিতে পারবেন সে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্‌, সেক্রেটারি ফেরদৌস আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোতালেব হোসেন, চাঁদখানা উপ-সহকারী ভূমি কর্মকর্তা রেজাউল হক, সেবা গ্রহীতা ওবায়দুর রহমান প্রমুখ।

ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী এ ভূমি মেলা চলবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন