দিনাজপুরে জ্বালানি মন্ত্রী

১৭ বছর দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিতে নির্ভরশীলতা বাড়িয়েছিল

প্রতিনিধি, দিনাজপুর

১৭ বছর দেশীয় সম্পদ অবহেলা করে আমদানিতে নির্ভরশীলতা বাড়িয়েছিল

জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১৭ বছরে দেশে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, যারা দেশীয় সম্পদকে অবহেলা করে বিদেশী সম্পদ আমদানি করার ব্যবস্থা করেছিল।

মঙ্গলবার দুপুরে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার। আমাদের প্রধানমন্ত্রী মনে করেন, এটি জনগণের সরকার। তাই দেশের জনগণের যে সম্পদ রয়েছে, সেই সম্পদ জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে। দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব?

মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দেশীয় জ্বালানি সম্পদ আহরণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত ও সম্মতি নিয়ে সরকার কাজ করছে।

তিনি বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে ও সবাইকে সন্তুষ্ট করে দেশের নিজস্ব জ্বালানি সম্পদ আহরণ করতে পারি।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনি'র কর্মকর্তাদের সঙ্গে পৃথক সভা করেন।

সভায় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...