কুড়িগ্রামের চর রাজিবপুরে টিসিবির পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের কার্টন খুলে তেলের পরিবর্তে পানির বোতল পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার রাজিবপুর সদর ইউনিয়নের ভাই ভাই এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।
ভাই ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফারুক জানান, তারা ময়মনসিংহ থেকে টিসিবির পণ্য নিয়ে আসেন। পণ্য সরবরাহের সময় সয়াবিন তেলের দুটি কার্টন খোলার পর তেলের বোতলের পরিবর্তে ভেতরে পানির বোতল দেখতে পান। বিষয়টি দেখে তারা বিস্মিত হন।
পরে বিষয়টি টিসিবির ময়মনসিংহের সরবরাহকারী কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেন বলে জানান ফারুক।
টিসিবির মতো সরকারি পণ্য সরবরাহের ক্ষেত্রে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ বের করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

