পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ছেলে নিহত

পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে ছেলে নিহত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বাবার শাবলের আঘাতে কিশেরা ছেলে নুরুজ্জামান খুন হয়েছে। ঘাতক শরিফুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে উপজেলার হরিরামপুর মোল্লাপাড়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ আ: ওয়াদুদ জানান, বাবা-ছেলের তর্ক বিতর্কের এক পর্যায়ে শাবল দিয়ে ছেলে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ওই কিশোর মারা যায় ।

পুলিশ আরো জানায় গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম (৪৫) এর আচরণ স্বাভাবিক নয়। লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। তদন্তে শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পাবর্তীপুর মডেল থানায় একটি হত্যা মামলা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন