গাইবান্ধায় সারজিস আলম

শুধু কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামলে অভ্যুত্থান সম্ভব হতো না

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

শুধু কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামলে অভ্যুত্থান সম্ভব হতো না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, গত বছর জুলাই-আগস্টে শুধু কয়েকটি রাজনৈতিক দল মাঠে নামলে এই অভ্যুত্থান সম্ভব হতো না। সর্বস্তরের ছাত্র-জনতা রাজপথে নেমে আসে বলেই খুনি হাসিনা অস্তিত্ব সংকটে পড়ে দেশে ছেড়ে পালাতে বাধ্য হয়।

বিজ্ঞাপন

শুক্রবার ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চৌরাস্তা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ডা. মাহমুদা মিতু, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, আসাদুল্লাহ গালিব, সাদিয়া ফারজানা দিনা, কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান দিবস।

সারজিস আলম বলেন, রাজনৈতিক দল হিসেবে দেশের সব এলাকার সমস্যা আগে সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। দেশকে এগিয়ে নিতে চাইলে, দেশের উন্নয়ন করতে চাইলে সব এলাকার সমস্যার কথা সবার আগে জানা দরকার।

তাই আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি, আপনাদের কথা শুনতে এসেছি- কিন্তু এটা ঠিক নয় যে, আপনাদের আমরা ভোটের কথা বলতে এসেছি। পরবর্তী সময়ে আপনাদের কাছে আমরা আবার আসব এবং উপজেলা, ইউনিয়ন ও মানুষের ঘরে ঘরে যাব।

আমরা আপনাদের আহ্বান জানাই, বছরের পর বছর ধরে নিজের বিবেককে যেভাবে আপনারা দলের কাছে বন্ধক দিয়ে এসেছেন, এই বিবেকের বন্ধক সিস্টেমটা আপনাদের ছুটাতে হবে। কারণ, আপনারা যদি কোনো দল বা মার্কার ভক্ত হয়ে যান, কোনো ব্যক্তির পূজারি হয়ে যান, তাহলে নতুন ভালো মানুষরা যারা আপনাদের কথা বলতে চায়, তারা আর কখনোই সামনে আসবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...