রংপুরে মানিক হত্যা মামলায় আ. লীগ নেতা মিঠুন গ্রেপ্তার

রংপুরে মানিক হত্যা মামলায় আ. লীগ নেতা মিঠুন গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় অটোচালক মানিক হত্যা মামলায় এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা মিঠুন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার হরিরামপুর নয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ। গ্রেপ্তার মিঠুন চৌধুরী দর্শনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মৃত নয়া মিয়ার ছেলে। তার বিরুদ্ধে তাজহাট থানায় হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞাপন

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহাজান আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার মিঠুন চৌধুরী ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন। তিনি মানিক মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রংপুর নগরীর মডার্ন মোড় এলাকায় পুলিশ ও আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে নিহত হন মানিক মিয়া। নিহত মানিক মিয়ার মা নুরজাহান বেগম হত্যা মামলা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন