গণপিটুনির শিকার সেই চোর মারা গেছেন

উপজেলা প্রতিনিধি, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)

গণপিটুনির শিকার সেই চোর মারা গেছেন

আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের প্রধান হোতা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার সাবেক কাউন্সিলর কুখ্যাত আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম। তিনি জানান, গত মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ পৌর শহরের মাস্টার মোড় এলাকায় একটি মসজিদ থেকে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাইয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে প্রথমে ঠাকুরগাঁও এবং পরে রংপুর মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। রাজ্জাকের বিরুদ্ধে অর্ধশতাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন