কাহারোলে মিছিলের প্রস্তুতিকালে ২ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কাহারোল (দিনাজপুর)

কাহারোলে মিছিলের প্রস্তুতিকালে ২ ছাত্রলীগ ক্যাডার গ্রেপ্তার

দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা চালিয়েছিল ক্যাডাররা। বিষয়টি টের পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তারা ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর রসুলপুর ইউনিয়নের কাকড় এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

কাহারোল থানা পুলিশ জানায়, ১০ থেকে ১৫ জনের একটি দল মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। সে সময় পুলিশ ধাওয়া করে আসাদ ও আরিফ নামে দুজনকে আটক করে। তাদের দুজনের বাড়ি দিনাজপুর শহরে বলে জানা গেছে।

এ সময় তাদের কাছে শুকনো খাবার, কাপড়, একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার নামে একটি ব্যানার যাতে লেখা ছিল ‘গণতন্ত্রের পথ ধর, ফ্যাসিস্ট ইউনূসকে বিদায় কর’।

কাহারোল থানার ওসি রুহুল আমীন বলেন, ছাত্রলীগ মিছিল করার প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন