ঠাকুরগাঁয়ে মলম পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ঠাকুরগাঁয়ে মলম পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তির মৃত্যু
ঠাকুরগাঁও হাসপাতাল। ছবি: আমার দেশ

মঙ্গলবার সন্ধ্যায় কে বা কাহারা আব্দুল হামিদ (৫০) নামের এক ব্যক্তিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেখে পালিয়ে যায়।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করা হচ্ছে মলম পার্টির খপ্পর পড়ে ছিলেন তিনি। আধুনিক সদর হাসপাতালে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে ।

বিজ্ঞাপন

পরিবারের লোকজন সন্ধ্যার পরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরে তাকে না পেয়ে ফেসবুকে নিখোঁজ সংবাদ ছবি আপলোড করলে ঠাকুরগাঁয় সালাম ইলেকট্রিকসের মালিক আব্দুস সালাম চিনতে পেরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে।

জানা গেছে, মৃত ব্যক্তি আব্দুল হামিদ রাজশাহী জেলার পুটিয়া থানার পটিয়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে। মৃত আব্দুল হামিদ জেবি ক্যাবেলসের সেলসম্যান হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন