গণঅভ্যুত্থানে শহীদ মানিক হত্যার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

গণঅভ্যুত্থানে শহীদ মানিক হত্যার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার

রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে নিহত অটোচালক মানিক মিয়া হত্যা মামলায় মঞ্জুরুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মঞ্জুরুল নগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য।

বিজ্ঞাপন

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান। তাকে নগরীর দর্শনা এলাকার নিজ বাড়ি থেকে রাত ৩টার সময় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জুরুল ইসলাম অটোচালক মানিক মিয়া হত্যা মামলার এজাহার ভুক্ত ৫৩ নম্বর আসামি। তিনি নগরীর তাজহাট থানার দূর্গাপুর এলাকার মোবারক আলীর ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি পলাতক ছিলেন।

গ্রেপ্তার মঞ্জুরুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন