এক রাতে তিন কৃষকের ৯ গরু চুরি!

এক রাতে তিন কৃষকের ৯ গরু চুরি!

রংপুরের বদরগঞ্জে একই রাতে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর সরকারপাড়ার ও দলুয়া এবং পার্শ্ববর্তী খাগড়াবন্ধ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার গভীর রাতে ওসমানপুর সরকারপাড়া গ্রামের মহা সরকারের দুটি বিদেশি গরু, দলুয়ার কৃষক খলিলুর রহমানের চারটি গরু ও খাকড়া বন্ধ গ্রামের মহির বাড়ি থেকে তিনটি গরু চুরি হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

তারা আরো জানান, এই এলাকায় রাতের বেলায় পুলিশ বা গ্রাম পুলিশের কোনো তৎপরতা চোখে পড়ে না । পুলিশের পক্ষ থেকে কখনো কেউ টহল দিতেও আসে না। এ কারণে চোরেরা বেপরোয়া হয়ে তাদের নিজেদের মতো করে রাতের বেলা গরুগুলো চুরি করে নিয়ে গেছে। যদি এলাকায় পুলিশের টহল অব্যাহত থাকতো তাহলে কৃষকের এত বড় ক্ষতি হতো না।

ভুক্তভোগী কৃষক মহা আলী সরকার ও খলিলুর রহমান আমার দেশকে জানান, প্রতিদিনের ন্যায় রাতে গরুগুলো গোয়ালে রেখে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। সোমবার সকালে উঠে দেখি গোয়ালে গরু গুলো নেই।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিক আমার দেশকে জানান, গরু চুরির খবরটি শুনেছি। এলাকায় পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নেওয়া চেষ্টা করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন