রংপুরের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় সারজিনা খাতুন (৩৯) নামের রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (১৮ জুন) রাত ৮ টার দিকে।
নগরীর ধাপ এলাকায় রেনেসাঁ হাসপাতালে মঙ্গলবার (১৭ জুন) দিনাজপুর সদরের ফুলতলা এলকা থেকে পিএলআইডি অপারেশন করার জন্য এই হাসপাতালে আসেন তারা।
স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার পিএলআইডি (মেরুদন্ড) অপারেশন করার জন্য রেনেসাঁ হাসপাতালে ভর্তি করা হয় সারজিনা খাতুনকে। কিন্তু ভুল চিকিৎসায় তার মৃত্যু হলে বিষয়টি কাউকে না জানিয়ে তড়িঘড়ি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দেন তারা। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সারজিনার বোন ইভা জান্নাত অভিযোগ করে বলেন, রেনেসাঁর হাসপাতালের ডাক্তাররা যখন বুঝতে পারে আমাদের রোগীর মৃত্যু হয়েছে তখন তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় দেয়। আর আমরা রংপুর মেডিকেল গেলে তখন এই রেনেসাঁ হাসপাতালের সকল কর্মকর্তারা গেটের মধ্যে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
এই ঘটনার খবর পেয়ে ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জিয়া ঘটনাস্থলে আসেন। সাংবাদিকদের সামনে বলেন, নিহতর স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের সাইনবোর্ডে দিয়া নাম্বারে ফোন দিলে বন্ধ দেখায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

