রংপুরের তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রবীণ এই সাংবাদিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তিনি দৈনিক বাংলা, দিনকালসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি সাপ্তাহিক ‘চিকলী’ নামের একটি পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তারাগঞ্জ রিপোর্টার্স ক্লাব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা তারাগঞ্জ শাখা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

