অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু

অপরাধের তথ্য জানাতে বিশেষ ওয়েবসাইট ‘সেভ রংপুর’ চালু

নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে চালু করা হয়েছে ‘সেভ রংপুর’ নামে একটি বিশেষ ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধী ও অপরাধসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পৌঁছে দিতে পারবেন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির (অ্যাপস) উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সেভ রংপুর-এর প্রতিষ্ঠাতা ও চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য। অপরাধ সম্পর্কে তথ্য দিতে গিয়ে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের বিষয়টি সামনে আনতে চান না। তাই তাদের জন্যই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মে পরিচয় গোপন রেখে তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে।

তিনি আরো বলেন, নাগরিকদের দেওয়া তথ্য প্রশাসনের কাছে পৌঁছে যাবে, যা অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করবে। ওয়েবসাইটটির মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য দেওয়ার সুযোগ থাকবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ শহর শুধু প্রশাসনের একার পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের তথ্য জানান এবং সচেতন ভূমিকা পালন করেন, তাহলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তোলা সহজ হবে।

এ সময় বক্তব্য দেনÑরংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার জোবায়ের ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শাহারিয়া সিদ্দিকী সূচনা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন