মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করলেন বাবা

দিনাজপুরের নবাবগঞ্জে অত্যাচারে অতিষ্ঠ হয়ে পারভেজ (২৫) নামের এক মাদকাসক্ত ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন বাবা।

বিজ্ঞাপন

তিনি উপজেলার কাতলমারী গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

মফিজুল ইসলাম জানান, ছেলের অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ।

রোববার দুপুরে পুলিশ তাকে আটক করে। পরে তাকে সন্ধ্যা সাড়ে ছয়টায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, থানা থেকে জেলা শহর দূরে হওয়ায় তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। সোমবার তাকে কারাগারে পাঠানো হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন