আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচিত

উপজেলা প্রতিনিধি, ধুনট (বগুড়া)

বগুড়া-৫ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচিত
ছবি: আমার দেশ

সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১ লাখ ৫ হাজার ভোটের ব্যবধানে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মাদ সিরাজ। তিনি ধানের শীষ প্রতীকে ২ লাখ ৪৭ হাজার ৮১৬ ভোট পেয়েছেন।

তার কাছে প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দবিবুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪২ হাজার ৪৭০ ভোট পেয়েছেন।

বিজ্ঞাপন

এই আসনের দুটি থানার মোট ১৮৮টি কেন্দ্রে বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে। ধানের শীষ ছাড়াও এই আসনে আরও ৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন