ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ, মাদরাসা সুপার গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে সাইদুর রহমান নামের এক মাদরাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসার সুপার। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, সুপার সাইদুর রহমান জাল সনদে কামাত আঙ্গারীয়া দাখিল মাদরাসায় একজন শিক্ষক নিয়োগ দেন। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি বাদী হয়ে জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সিআইডি তদন্ত শেষ প্রতিবেদন দাখিল করলে আদালত সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার জন্য সমন জারি করে। সুপার সাইদুর রহমান আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানা আদেশের ভিত্তিতে সাদা পোশাকে পুলিশ মাদরাসা সুপার সাইদুর রহমানকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য, সাইদুর রহমান এর আগেও একবার নিয়োগ জালিয়াতির মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এমনকি সুপার সাইদুর রহমান তার অপকর্ম ধামাচাপা দিতে নিজেকে দৈনিক শিরোমণি নামক পত্রিকার সাংবাদিক দাবি করতেন।ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আদালতে দায়ের করা মামলায় ওয়ারেন্ট জারি হওয়ায় সাইদুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন