আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এটিএম আজহার

রংপুর অফিস

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন এটিএম আজহার

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নায়েবে আমির ও রংপুর-২ বদরগঞ্জ তারাগঞ্জ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নিজ কেন্দ্র বদরগঞ্জ পৌরশহরের বালুয়া ভাটা নেহার স্কুলে ভোট প্রদান করেন।

বিজ্ঞাপন

ভোট শেষে সাংবাদিকদের সামনে তিনি বলেন, ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে।

ভোটে কোন কারচুপির শঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনেকে টাকার বিনিময়ে ভোট কিনছেন এ বিষয়গুলো আমাদের কানে এসেছে। টাকা দিয়ে ভোট কেনা শুরু করলে অন্যরা সেটি জানলে সেই কেন্দ্রে যেকোনো ধরনের সংখ্যা থেকেই যায়। তবে এবার মানুষ ন্যায় ইনসাফের পক্ষে তাই টাকার কাছে বিক্রি হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন