জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১

জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় বিশাল (২০) নামের এক চার্জার ভ্যানের চালক নিহত হয়েছেন।

বুধবার দুপুর দুইটার দিকে রংপুর-ডালিয়া সড়কের জলঢাকা বটতলী এলাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বিশাল নিহত হন।

বিজ্ঞাপন

বিশাল উপজেলার ভাবনচুর গ্রামে মৃত মাজেদুল ইসলামের ছেলে। আট বছর আগে বিশালের বাবাও রোড এক্সিডেন্টে মারা গেছেন।

জলঢাকা থানা সূত্রে জানা যায়, জলঢাকার বটতলী এলাকায় জলঢাকা থেকে গোলমুন্ডাগামী চার্জার ভ্যান ও ডালিয়া থেকে ছেড়ে আসা পাথরবোঝাই ঢাকা মেট্রো ট ১২-৯১৮২ নং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বিশাল নিহত হন। ভ্যানে থাকা যাত্রী শাহিনুর রহমান (৩৫) গুরুতর আহত হন। শাহিনুরকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম বলেন, নিহতের সুরতহাল রিপোর্ট করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে চার্জার ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন