গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

গোপালগঞ্জের ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( এএসপি) মোশফেকুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে দেওয়া একটি পোস্টে মোশফেকুর রহমান লেখেন, ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি।’

বিজ্ঞাপন

এর পরপরই দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। রাত সাড়ে ৮টার দিকে সংগঠনের নেতারা প্রধান ফটকে অবস্থান নেন। বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা আহ্বায়ক একরামুল ইসলাম আবির।

আহ্বায়ক একরামুল হক আবির বলেন, গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনার পর এসপি মুশফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য ও বিভিন্ন হাস্যরসাত্মক পোস্ট করেছেন। এসব পোস্টের মাধ্যমে তিনি আন্দোলনকারীদের অপমান ও উপহাস করেন। তাকে বরখাস্ত করে গ্রেফতারে দাবি জানাচ্ছি।

দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন, অভিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমানকে এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...