দিনাজপুরের নবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় নবাবগঞ্জ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক দিনাজপুর ইউনিট, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলীসহ এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা।
সভায় ডা. এ জেড এম জাহিদ হোসেন মুক্তিযুদ্ধের চেতনা, শহিদ পরিবারের মর্যাদা ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারগুলোর ত্যাগ জাতি কখনও ভুলবে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

