নবাবগঞ্জে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি, যুবক গ্রেপ্তার

নবাবগঞ্জে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি, যুবক গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার উত্তর মুরাদপুর গ্রামে এক নারীর অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি দেয়ায়, পর্ণগ্রাফি মামলার ঘটনায় মেহেদি নামে এক যুবককে গ্রেপ্তার র‍্যাব।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী দীর্ঘদিন ধরে ওই নারীর সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং বিয়ে করার জন্য চাপ দিয়ে দাম্পত্য জীবনের অন্তরঙ্গ ছবি ভাইরাল করে দেয়ার হুমকি দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর ৪৮ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে মেহেদী নামে এক যুবককে গ্রেপ্তার করে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‍্যাব।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আ. মতিন গ্রেপ্তারের ঘটনা নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন