সাঘাটায় ইটভাটার গর্তে ডুবে শিশুর মৃত্যু

সাঘাটায় ইটভাটার গর্তে ডুবে শিশুর মৃত্যু

গাইবান্ধার সাঘাটায় অবৈধ ইটভাটার মাটি খনন করা গর্তের পানিতে জুনায়েদ ইসলাম নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এসএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের হাফানিয়া গ্রামের এমদাদুল ইসলামের শিশু ছেলে জুনায়েদ ইসলাম (৪) বাড়ির পাশে খেলাধুলা করছিল। এক পর্যায়ে বাড়ির পাশের ইটভাটা সংলগ্ন গর্তে পড়ে ডুবে যায়। পরে তার খেলার বন্ধুরা বাড়িতে খবর দিলে স্থানীয়রা পানি থেকে জুনায়েদের লাশ উদ্ধার করেন।

শিশু জুনায়েদের বাবা এমদাদুল ইসলাম জানান, এসএসবি ইটভাটার জন্য পাশের জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে গর্ত করা হয়েছে। কয়েক দিনের বৃষ্টিতে গর্তটি পানিতে ভরে যায় । আজ আমার ছেলে খেলতে গিয়ে সমতল জায়গা ভেবে খাদে পরে মারা যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে এসএসবি ইটভাটার মালিক ও জুমারবাড়ী কলেজের অধ্যক্ষ শহিদুল্লাহ ইটভাটার খাদে পড়ে শিশু মারা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। বলেন, এখানে ভাটা মালিকের করার কি আছে।

এই বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম শিশু মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন