তারাগঞ্জে সেতুর পাশে রাস্তা ধসে যান চলাচল ব্যাহত

তারাগঞ্জে সেতুর পাশে রাস্তা ধসে যান চলাচল ব্যাহত

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সেতুর পাশের রাস্তা ধসে চরম দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, সৈয়দপুর-রংপুর মহাসড়কের খিয়ার জুম্মা এলাকায় সেতুর পাশের অংশ ধসে গেছে। এতে দোয়ালিপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করতে পারছে না। বিকল্প কোনো সড়ক না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী, ও অসুস্থ রোগীদের প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সেতুর পাশের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাময়িকভাবে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করেছিল। তবে টানা বৃষ্টি ও পানির প্রবল স্রোতে সেই মাটিও সরে যেতে শুরু করেছে। ফলে রাস্তার অবস্থা আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকাবাসী।

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. নাফিউর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছে। খুব শিগগির প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন