দিনাজপুরে জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে জুলাই শহীদদের স্মৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষায় ‘এক শহীদ এক বৃক্ষ’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের গোড়-এ শহীদ বড় মাঠে জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম গোর-এ-শহীদ ময়দানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পরে ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এসময় পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, দিনাজপুর বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার, সহকারী বন সংরক্ষক নুরুন নাহার, সদর রেঞ্জ কর্মকর্তা (ফরেস্ট রেঞ্জার) মো. আব্দুল মান্নান, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি মো. রিয়াজ উদ্দিন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মিনারুল ইসলাম খান, জেলা সমাজসেবা অফিসার আব্দুল মতিন, প্রবেশন অফিসার মো. মুনির হোসেন, শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, শহিদ রুদ্র সেনের পিতা অধ্যাপক সুবীর কুমার সেন উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...