আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পীরগাছা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

পীরগাছা সোসাইটির ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক উদ্যোগের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে পীরগাছা সোসাইটি।

শুক্রবার পীরগাছার সানরাইজ কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ফুড প্যাকেট বিতরণ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সদস্যদের সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রম টানা তৃতীয়বারের মতো বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

Amardesh_un

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাবিবুর রহমান শামীম, কোষাধ্যক্ষ খন্দকার আব্দুর রউফ, অফিস সম্পাদক ডি. এম. ইমরান হোসাইন, পীরগাছা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব মো. আরিফ আহমেদ, পারুল ইউনিয়নের আহ্বায়ক এরশাদ হোসাইন এবং সদস্য সচিব মো. জাহিদ হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, সমাজের অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা এটিকে মানবিক দায়িত্ব ও সামাজিক অঙ্গীকার হিসেবে দেখছেন।

সংগঠনটির নেতারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন