প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন আব্দুল মুনতাকিম এমপি

উপজেলা প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন আব্দুল মুনতাকিম এমপি

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সংসদ সদস্যের অনুকূলে পাওয়া আর্থিক সাহায্য বিতরণ করা হয়। মঙ্গলবার সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) জাতীয় সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিয়ুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতের আমির শরফুদ্দিন খান, সেক্রেটারি ওয়াজেদ আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় সৈয়দপুর উপজেলা ও পৌরসভার ২৫০ জন হতদরিদ্রের মধ্যে প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা জানান, এই মানবিক সহায়তা (নগদ অর্থ) উপজেলায় ২৫০ জন দুস্থ ও অসহায় মানুষের মধ্যে তাদের ঈদ সাচ্ছন্দ্যময় করতে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ২০০০ টাকা দেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন