একাধিক নাশকতার মামলায় যুবলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

একাধিক নাশকতার মামলায় যুবলীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার

বগুড়ার সদ্য ঘোষিত মোকামতলা উপজেলার মোকামতলা বন্দরে বিশেষ অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মন্ডলকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার বেলা প্রায় ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখান থেকে ওমর ফারুক মন্ডলকে আটক করা হয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার ওসি মো. শাহিনুজ্জামান শাহিন জানান, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক মন্ডল শিবগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

ওসি আরও বলেন, “তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে আজই তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ওমর ফারুক মন্ডল সদ্য গঠিত মোকামতলা উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের বাসিন্দা। তিনি আবু বক্কর সিদ্দিকের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন