গাইবান্ধা পলাশবাড়ীত পানিতে ডুবে আবিদ মিয়া (৬) ও লাবিব হোসেন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে গাইবান্ধা জেলা পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
আবিদ মিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব হোসেন পলাশবাড়ী পৌরশহরের বৈরী হরিণমারী গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল শিশুদুটি। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটার দিবে দুই শিশুর লাশ উদ্ধার করে স্বজনরা।
পলাশপুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

