গাইবান্ধার পলাশবাড়ীতে ময়লার স্তূপ থেকে মুখ বাঁধা অবস্থায় আবু সালাম নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের পৌরশহরের মহেশপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সালাম লালমনিরহাট সদর উপজেলা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
পলাশবাড়ী সদর থানার ওসি মো. জুলফিকার আলী ভুট্টো জানান, সকালে মহেশপুর এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। হত্যার পর দুর্বৃত্তরা তাকে ময়লার স্তূপে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

