কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

কানাডিয়ান জাল ডলারসহ ৫ ভিসা প্রতারক গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ কানাডিয়ান জাল ডলার, থাই লটারীর কার্ড ও জাল ডলার তৈরির সরঞ্জামসহ ভিসা প্রতারক চক্রের ৫ সক্রিয় সদসকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিজ্ঞাপন

রোববার তাদের বিরুদ্ধে আদালতে ২ দিনের রিমান্ড আবেদন করলে আদালত মঞ্জুর করেছে বলে ডিবি সূত্র জানায়। এর আগে শনিবার দিবাগত গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, উপজেলার চাঁদখানা ইউপির কাঠগাড়ী পন্ডিতপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), মৃত জহির উদ্দিনের ছেলে নুরুন্নবী ইসলাম ওরফে পঁচা (৩২), সানারুল ইসলামের ছেলে মো. লাবু ইসলাম (২০), জসিম উদ্দিনের ছেলে মামুন ইসলাম (১৯) ও বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে সজিব মিয়া (২০)।

বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পন্ডিতপাড়া গ্রামস্থ জহুরুল ইসলামের বাড়িতে তার ছেলে জাহাঙ্গীরসহ কিছু সংখ্যক লোক ভিডিও কলের মাধ্যমে কানাডিয়ান ডলার প্রদর্শন করে সাধারণ সহজ সরল মানুষদের অনলাইনে ভিসা প্রতারণা ও জালিয়াতির ভিডিও সম্প্রচার করছিল।

এসময় ২টি বান্ডিলে ২০২টি কানাডিয়ান জাল ডলার ও অনলাইন থাই লটারীর ১৬০ টি জাল কার্ড জব্দ করা হয়। তাদের কাছ থেকে ১০ টি স্মার্ট ফোনও জব্দ করা হয়েছে। তাদের তথ্যমতে শনিবার দিবাগত রাতে দক্ষিণ দুরাকুটি দোলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে জাল ডলার ও থাই লটারীর কার্ড তৈরী কাজে ব্যবহৃত ১টি ল্যাপটব, ১ প্রিন্টার, ১ টি লেমিনেটিং মেশিন ও ৩টি স্মার্ট উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মতলুবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারকদের ২ দিনের রিমান্ডে আনা হয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন