দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় বিরল উপজেলার সীমান্ত মেইন পিলার সংলগ্ন গুচ্ছগ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও নিয়মিত ও কঠোর অভিযান চালিয়ে যাবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

