পঞ্চগড়-বিএম কলেজের অধ্যক্ষ মো. দেলদার হোসেন দিলুকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।
পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত আশিষ কুমার শীল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাতে তাকে ঢাকা ডিবি পুলিশ আটক করে। শুক্রবার পঞ্চগড় থানায় হাজির করা হয়।
পুলিশ জানায় তার বিরুদ্ধে জেলা জজ কোর্টের অর্থঋন আদালতের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ঢাকার ডিবি (ডিএমপি) জয়েন কমিশনার এলাকা থেকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
ওসি তদন্ত জানান আশিষ কুমার শীল জানান, অর্থঋণ আদালতের চেক ডিজওনার মামলায় একটি ওয়ারেন্ট (এন আইএ্যাক্ট)ইস্যু ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে তার অবস্থান নির্ণয়ে প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এরপর শুক্রবার (১১জুলাই) সকাল ১১ টায় পঞ্চগড় অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিভিন্নভাবে আর্থিক সুবিধা গ্রহণ করে মানুষের সাথে প্রতারণা, সাধারণ মানুষকে বিভিন্ন মামলা মোর্কদমায় ফেলে হয়রানি, জমি জবর দখলসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে সদর থানায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

