জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে অতিদরিদ্র ও ঝুঁকিপূর্ণ ২০০ পরিবারের মধ্যে গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচিত অসহায় পরিবারগুলোর প্রত্যেককে ৬০ কেজি চাল ও ৫ লিটার ভোজ্যতেল দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে খাদ্যসহায়তা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য দেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঙ্গাচড়া উপজেলা নায়েবে আমির মো. নায়েবুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর এনামুল হক।
এ সময় উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার ফয়সাল মন্ডল, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মুহাম্মদ আজিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

